ডেস্ক রিপোর্ট: ধানের শীষে ভোট চেয়ে সদর উপজেলার আবাদের হাটে নির্বাচনী গণসংযোগ করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আগরদাঁড়ীর আবাদের হাট বাজারে পথচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি।
এসময় ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।
তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ক্ষমতায় গেলে দরিদ্র্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম মল্লিক, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম তাজমুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল-মামুন, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দীক প্রমুখ।

মন্তব্য করুন