বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরায় গণসংযোগে সাবেক এমপি আশু, দিলেন উন্নয়ন ও সেবার আশ্বাস

 

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভোমরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কথা শোনেন, মতবিনিময় করেন এবং উন্নয়ন ও সেবার আশ্বাস দেন।

বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, চৌবাড়িয়া এবং শাখরা বাজার এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

একই সঙ্গে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। ভোটারদের কাছে গিয়ে তাদের কথা শুনছি, সমস্যাগুলো জানছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে সদর–দেবহাটার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, পৌরসভার সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০