বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন কাজী আলাউদ্দীন

0-0x0-0-0#

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, যতই দিন যাচ্ছে ধানের শীষের ভোট বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে, যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়। আপনারা দেখেছেন তাদের দলের আইনজীবী শিশির মনির ওকালতি করে ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে।

আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টুর সভাপতিত্বে এবং অ্যাড. নুরুল আমিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট গোলাম গণি দুদু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্না প্রমুখ।

এসময় শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০