বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে কাউকে দুর্নীতি করতে দেব না: কালিগঞ্জে রবিউল বাশার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কালিগঞ্জ উপজেলার নলতা, বিষ্ণুপুর, মথুরেশপুর ও চম্পাফুল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকালে নলতা ইউনিয়নের নলতা কাঁচা বাজার ও নলতা মোবারক নগর বাজারে গণসংযোগ করেন মুহাদ্দিস রবিউল বাশার। বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা, মথুরেশপুর ইউনিয়নের দিয়া ফুটবল মাঠে পথসভা এবং সন্ধ্যায় চম্পাফুল ইউনিয়নের থালনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতির জন্য চরম লজ্জার। অসৎ নেতৃত্বের কারণেই দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা অতীতে দেখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারে থেকে দুইটি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সার্চলাইট দিয়ে খুঁজেও সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি। দেশের সার্বভৌমত্ব, সুষম উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অপরাধী ছাড়া সব দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করবে।

সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705