বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জানুয়ারি ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় টমেটো ক্ষেতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্ষেত থেকে টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পাতা পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্র ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের নিজস্ব টমেটো ক্ষেত রয়েছে। ক্ষেতটিতে ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি বেড়ায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। সকালে ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তিনি ফাঁদে বিদ্যুতায়িত হন।

এ সময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!