বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: প্রতাপনগরে রবিউল বাশার

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সমর্থন দেব, এর জন্য জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না এবং সমাজ দুর্নীতি মুক্ত হতে পারে না। আমরা দেখেছি ইতোপূর্বের শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ। আল্লাহ জামায়াতকে যদি সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি, ঘুষ, দখলবাজি বন্ধ করার চেষ্টা করবো। আসুন আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার চেষ্টা করি।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনির প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার অধিকার ধর্মীয়ভাবে, স্বাধীনভাবে পালন করবে। আমরা দেশকে গড়ার কাজে উন্নয়নের কাজে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো।

রবিউল বাশার বলেন, আপনারা আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন, একবার জামায়াতকে দেখুন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও. অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. আল-আমীন ও মাও. কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মাও. রিয়াছাত আলী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, শহর ছাত্র শিবির সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি রফিকুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল, শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!