
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির দরগাহপুরে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. শহিদুল আলম গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে তার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দারের সভাপতিত্বে ও শেখ ইয়াদ আলীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, সাবেক মেম্বর নজরুল ইসলাম, দরগাহপুর ইউপি মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর শাহ আলম বাচ্চু, সাবেক মেম্বর মুজিবুর রহমান, মেম্বর আব্দুল বারী, বিএনপি সদস্য আব্দুল মাজেদ, ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, যুবদলের সাবেক সহ-সভাপতি আবদার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক শেখ দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাজমিনুর রাজু, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তামিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
এসময় ডা. শহিদুল আলম বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দেওয়া দরকার। সেবক হিসাবে যিনি কাজ করে এসেছেন, জনগণের সেবক হিসাবে যিনি কাজ করতে পারবেন তাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। আমি এলাকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজে যথাসাধ্য চেষ্টা করে যাব।
পথ সভা শেষে স্থানীয় নির্বাচনী অফিসে প্রায় দু’ঘণ্টা তিনি আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি শতাধিক রোগীর সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। বিকালে তিনি খরিয়াটি বাজার, হোসেনপুর বাজার ও শ্রীধরপুর বাজারে গণসংযোগ করেন।


মন্তব্য করুন