বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় মোটরসাইকেল থামিয়ে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মোমেনা বেগম ও তার ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তার মা মোমেনা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের আলামিন শেখ ও শামীম শেখ তাদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মা ও ছেলেকে বেধড়ক মারপিট করে এবং সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আহত শেখ আনারুল ইসলাম বাবু জানান, তার বিয়ে সামনে রেখে স্ত্রীর জন্য গয়না কেনার উদ্দেশ্যে তিনি মাকে সঙ্গে করে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ করে আলামিন শেখ ও শামীম শেখ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, আলামিন শেখ ও শামীম শেখ গংদের সঙ্গে পূর্বে জমি সংক্রান্ত বিরোধ থাকায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০