বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে বিএনপি সকল ধর্ম-মতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে: ড. আসাদুজ্জামান রিপন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্রের প্রধান আকর্ষণ নির্বাচন। অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অনেক লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন আরো বলেন, এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভবিষ্যতে গণতন্ত্রের পথে হাঁটবে কিনা, উন্নয়নের পথে থাকবে কিনা সেটা নির্ভর করছে এই নির্বাচনের উপর।

যদি কোন ধর্মান্ধ গোষ্ঠী শাসন ক্ষমতায় আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি এই দেশটাকে হামাস গাঁজার মতো পরিস্থিতি করে ফেলতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, স্বৈরাচার এবং গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এই নির্বাচন নির্ধারণ করবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়বো। সকল ধর্মের এবং সকল মতের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল থাকবে।

দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এবং হ্যাঁ ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সমস্যা নিরসন, চিকিৎসা সেবা নিশ্চিতসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করবো। দলীয় কোন নেতাকর্মী দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সকল মানুষ নিরাপদে বসবাস করবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, জিএম আব্দুস সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, নাদিউজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, সরদার ফারুক আহমেদ, আবু তালেব, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, এসএম মোহর আলী, মেছের আলী সানা, ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, প্রভাষক সুজিত কুমার মন্ডল, লক্ষী রাণী গোলদার, বাসন্তী মন্ডল ও অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, আবুল কাশেম, স্বরজিৎ ঘোষ দেবেন, সাদ্দাম হোসেন, জিএম রুস্তম আলী, আনারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705