
রিজাউল করিম : বিএনপিতে যোগ দিয়েছেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন।
এরা হলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলন পাটকেলঘাটা থানা শাখার আহবায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান,
সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।
এসময় কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তাদের স্বাগত জানান এবং পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকালে তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

মন্তব্য করুন