বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার দাবিতে আলোচনা

ডেস্ক রিপোর্ট: ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরাতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিডো পরিচালক শ্যামল বিশ্বাস।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আঃ হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ওলিউর রহমান, নদী বন ও পরিবেশ সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, টিআইবি সাতক্ষীরার সমন্বয়ক আমিনুর রহমান, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দীকি, রুবেল হাসান, বজলুর রহমান, ভূমিহীন নেতা আঃ সামাদ, প্রতিবন্ধী কল্যাণ সমিতির আবুল কালাম, যুব প্রতিনিধি হৃদয় মন্ডল, তরিকুল ইসলাম অন্তর, সম্রাট হোসেন, রাফাত হোসেন, ইমতি জামিল, রাহাত খান তহমিনা প্রমুখ।

সুন্দরবন একাডেমি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বারসিক, স্বদেশ, সিডো, হেড, তরুণ, যুব সংঘ, ক্রিসেন্ট, সৃজনী, টিআইবি, সুশীলন, লিডার্স, প্রথমআলো বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণ ও প্রকৃতি রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। দরিদ্রতা ও জনসংখ্যা বৃদ্ধির ফলে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও সংলগ্ন লোকালয়ের প্রাকৃতিক সম্পদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। অধিকহারে সামুিদ্রক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং জলবায়ু পরর্বিতনের প্রভাব সুন্দরবন অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সুন্দরবনের অস্তিত্ব হুমকির মুখে। সুন্দরবনের অন্যতম বৃক্ষ সুন্দরী গাছ ‘আগামরা’ রোগে আক্রান্ত হয়ে বিলুপ্তির পথে। সুন্দরবনে বন্যপ্রাণীর অবৈধ শিকার নিয়ন্ত্রণহীন। সুন্দরবন প্রভাবিত লোকালয়ে লবণাক্ততা বৃদ্ধি ও ভূ-গর্ভস্থ পানির দুষ্পাপ্যতার জন্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

বাণিজ্যিক নৌপথ হিসেবে পশুর চ্যানেল বাদেও বনের অভ্যন্তরীণ অন্যান্য নদীসমূহে জাহাজ চলাচল বৃদ্ধি পাচ্ছে। ইকো-ট্যুরজিমের নিয়মনীতি উপেক্ষিত হচ্ছে। বিষ প্রয়োগে মৎস্য শিকার সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সুন্দরবন অঞ্চলের লোকালয়ে শুকনো মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। সুন্দরবন অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক।

বক্তারা ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি তুলে ধরে সুন্দরবনকে নিয়ে গবেষণার জন্য বিশ^বিদ্যালয়ে একটি বিভাগ খোলার অনুরোধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১০

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১১

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১২

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৩

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৪

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৫

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৬

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৭

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৮

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

২০
error: Content is protected !!