বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট কেন্দ্রে না যেতে বিএনপি নেতার হুমকির ভিডিও ফাঁস হওয়ায় জীবননাশের হুমকি!

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভোট কেন্দ্রে না যেতে এক বিএনপি নেতার হুমকির ভিডিও ফাঁস হওয়ায় সনাতন ধর্মীয় এক নেতাকে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শ্যামনগর পৌর পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা পরিতোষ মন্ডল থানায় ডায়েরি করেছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে দু’টি মোটর সাইকেলযোগে আসা অপরিচিত চারজন ব্যক্তি তাকে হুমকি দেন।

পরিতোষ মন্ডল জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন আগে কয়েকজন বিএনপি নেতা সাক্ষাতে এবং ফোন করে তার পরিচিত সনাতন ধর্মীয় ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেন। বিষয়টি ধানের শীষের প্রার্থীসহ কয়েকজন বিএনপি নেতাকে জানিয়েছিলেন তিনি। সেই কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার বিকালে মোটর সাইকেলে আসা চারজন তাকে জীবনহানিসহ নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। আগন্তক চারজনের মধ্যে ২২/২৩ বছরের চুল লম্বা ফর্সা এক তরুণ ও ৪০/৪২ বছর বয়সী কালো রংয়ের এক ব্যক্তিকে তিনি চিনতে পারলেও নাম জানেন না। সোমবার রাতেও একাধিকবার তার বাড়ির সামনে একাধিক মোটর সাইকেল যেয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে তারা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, হুমকির ঘটনায় পরিতোষ মন্ডল একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ডাকলে বা কোথাও মুভ করার আগে পরিতোষ মন্ডলকে পুলিশের কাছে তথ্য দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক

২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল

ইরানে টানা ১০ দফা মার্কিন হামলা, সৌদির বন্দর অবরোধে হুথির ঘোষণা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দুপুরের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১১

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

১২

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

১৩

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১৪

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১৫

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

১৬

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৮

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৯

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
error: Content is protected !!