বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার প্রাণসায়রের খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার স্থানীয় নাগরিক ও পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সদ্য জেগে ওঠা ঐতিহ্যবাহী প্রাণসায়েরের খাল আবারও দখল ও দূষণের কবলে পড়েছে। এই অবস্থার প্রতিবাদে খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বন্ধন ও অবস্থান কর্মসূচি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কবি পল্টু বাসারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খাল রক্ষায় এই কর্মসূচি পরিণত হয় দৃঢ় প্রতিবাদ মঞ্চে।

কর্মসূচিতে বক্তব্য দেন প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ-এর সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক ও নাগরিক নেতা আমিনা বিলকিস ময়না, দৈনিক মানবজমিনের সাংবাদিক ও ভিবিডি’র সাধারণ সম্পাদক এসএম বিপ্লব, ইসিএর জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, উন্নয়নকর্মী রেহেনা পারভিন, সাংবাদিক রায়হান পারভেজ, রুহিতোষ কুমার, যুব সংগঠক হৃদয় মন্ডল, উর্মি মীম, শেখ আব্দুর রহমান, নাজমুন নাহার, ইফতি জামিল ও ইমতি জামিল।

শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, প্রাণসায়রের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরার প্রাণপ্রবাহ। দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নাগরিকরা আবারও রাজপথে নামবে।

মাহফুজুর রহমান মুকুল বলেন, খাল দখল ও দূষণ সরাসরি আইন লঙ্ঘন। প্রয়োজনে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আমিনা বিলকিস ময়না বলেন, বারবার আন্দোলন করে খাল উদ্ধার, আবার দখল—এটা নাগরিকদের সঙ্গে প্রতারণা। প্রশাসনের নীরবতা এই দখলদারদের সাহস জোগাচ্ছে।

এসএম বিপ্লব বলেন, প্রাণসায়রের খাল রক্ষা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। সাংবাদিক সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বলেন, খাল দখল বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় অনিবার্য। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন-এর পরিচালক শেখ আফজাল হোসেন।

কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রাণসায়রের খালকে দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০