বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরোধী দলের মন্ত্রিসভার শপথ বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে: সুজন

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে। সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্য নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ঘিরে শুরুতে জনমনে নানা শঙ্কা ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, নির্ধারিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট অনুষ্ঠিত হবে কি না। পরে সহিংসতার আশঙ্কাও তৈরি হয়।

তবে শেষ পর্যন্ত অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সে আশঙ্কা কেটে যায়।
সুজন জানায়, নির্বাচনে বিজয়ী দলের নেতা পরাজিত দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরাজিত দলও বিজয়ীদের অভিনন্দন জানায়— যা নতুন রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক বার্তা দিচ্ছিল।

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া-না নেওয়া ইস্যুকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিতদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে সংগঠনটি।

সুজনের প্রত্যাশা, দ্রুত এ সংকটের সমাধান হবে এবং সবাই মিলে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখবে।

সংগঠনটি আরও জানায়, গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা ছিল অনেক। জনগণের আশা— দেশে যেন আর কর্তৃত্ববাদ ফিরে না আসে, ভোটাধিকার নিশ্চিত হয়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!