বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মি. তারেক রহমান, ‘দোসর’ থেকে সাবধান || এসএম শাহিন আলম

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। স্বভাবতই আগামীতে দেশ পরিচালনায় সফলতা ও ব্যর্থতার দায়ভার তাদেরই। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল দলটি। এই ১৭ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি বদলেছে বহুখানি। সরকারের সামনে এখন নতুন নতুন চ্যালেঞ্জ।

সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সুশাসন কায়েম করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে- সর্বোপরি গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হতে হবে। তা না হলে আগামীতে ধরাশয়ী হওয়া অস্বাভাবিক কিছু নয়।

বাংলাদেশে সরকার বদলের সাথে সাথে মানুষের সুর বদলায়, প্রশাসনের চরিত্র বদলায়, শব্দ বদলায় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বিবরণীতে। দালালির রঙ বদলায় গণমাধ্যমে। একই ঘটনা ঘটে বিটিভিতেও।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ‘দোসর’ শব্দটি। এক্ষেত্রে একটি ছোট্ট প্রশ্ন: শুধু আওয়ামী লীগের দালালি করলেই কি দোসর হবে? বিএনপি, জামায়াত বা এনসিপির দালালি করলে ‘শুভাকাঙ্ক্ষী ’?

বিশ্বাস করতে পারেন, আবার নাও পারেন। মুখে উচ্চারণ করতে পারেন, আবার নাও পারেন। সম্পাদকীয় নীতিমালায় ব্যাঘাত ঘটালে বাদও দিতে পারেন কর্তৃপক্ষ। কিন্তু এটাই সত্য যে, বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) দুঃশাসনের ফলে ২০০৮ সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের যত অ্যাকশন, সবই গিয়েছিল বিএনপি-জামায়াতের বিরুদ্ধে।

আবার, গণমানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ও আওয়ামী দুঃশাসনের ফলশ্রুতিতে হাসিনাশাহীর পতন ঘটেছে। এজন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

২০০৮ সালের নির্বাচনের পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছিল বিএনপি-জামায়াত। ২০২৬ সালের নির্বাচনের পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে বিএনপিরই একসময়কার ঘনিষ্ঠ সতীর্থ জামায়াত।

৫ আগস্টের পর পত্রিকার পাতায় আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতাদের বিরুদ্ধে শত শত প্রতিবেদন ছাপা হয়েছে, যেমনটি দেখেছিলাম তৎকালীন (২০০৭-২০০৮) তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, তখনও পত্রিকা খুললেই বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপি-নেতাদের বিরুদ্ধে শত শত প্রতিবেদন দেখা যেত।

আবার, সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও পদক্ষেপ নানাভাবে সমালোচিত হয়েছে। সরকারে না থেকেও তখন সমালোচনার জন্ম দিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির কর্মকাণ্ড।

আমার কেন জানি মনে হয়, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ৫ আগস্টের পর ভোট কমেছে বিএনপির।

একইভাবে জামায়াত পূর্বের তুলনায় ভালো করলেও ভোট কমেছে তাদেরও। আর সদ্য জন্ম নেওয়া এনসিপির নেতাকর্মীদের কর্মকাণ্ড তো সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে।

এতসব কথার অবতারণা এই কারণে যে, দেশ পরিচালনায় নতুন ভাবনার উদ্রেগ ঘটাতে হবে। আত্মসমালোচনা করতে হবে। সরকারের মধ্যে সমালোচনা সেল গঠন করতে হবে।

ইউনূসীয় শাসনে দেশের আইনশৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থা, তা থেকে উত্তরণে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মব নিয়ন্ত্রণ করতে হবে। এর সাথে সাথে দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলদারিত্ব ও ক্যাডারি নিয়ন্ত্রণ করতে হবে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্বের সহায়ক সংগঠন ‘ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি’ ভেঙে দিতে হবে। এই সংগঠন আগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলদারিত্বে সহায়ক ছিল।

প্রশাসনে যেমন আওয়ামী দোসর ছিল, তেমনি বিএনপি-জামায়াতেরও দোসর রয়েছে। যা ইতোমধ্যে আপনারা (বিএনপি-জামায়াত-এনসিপি) প্রমাণ করেছেন| ইউনূস সরকারের উপদেষ্টারাও বিভিন্ন সময় অন ক্যামেরা প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভাগবাটোয়ারার গল্প বলেছেন।

হাসিনা যে পথে হেটেছিল, তা যদি এতোই খারাপ হয়, সেপথে আপনারা হাটছেন কেন? দক্ষ, নিরপেক্ষ, চৌকস কর্মকর্তাদের দিয়ে প্রশাসন চালান। তবে, আপনাদের কাছে যেন, চৌকস বলতে যে কর্মকর্তা যত বেশি দালালি করতে পারবে, তা না বোঝায়।

ডিজিএফআই, এনএসআইয়ের প্রতিবেদনে আপনাদের জনসমর্থন যত বেশি দেখবেন, দিনকালে যেসব প্রতিবেদন প্রকাশ হবে, ধরে নেবেন মাঠ পর্যায়ের চিত্রটি ঠিক তার উল্টো।

ঠিক একটি বিষয় (মুক্তিযুদ্ধ) বাদে ইউনূসীয় শাসন দেখে মনে হতো ড. ইউনূস একটু বেশিই হাসিনা প্রিয় ছিল। তিনি সবসময় হাসিনার মতো আত্মতুষ্টিতে ভোগেন। হাসিনার পথেই চলেছেন।

ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের কথা বার্তায় মনে হতো তিনি ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ বা মোহাম্মদ এ আরাফাতকে ছাড়িয়ে গেছেন।

এখন নতুন সরকার। কিন্তু শুরুতেই বিএনপি বড় ভুল করলো কি না? ড. খলিলুর রহমানের নিয়োগ স্বাভাবিক চোখে দেখছে না কেউ। এর খেসারত দিতে হবে।

যাই হোক, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রত্যাশা- সমালোচনাকে গ্রহণ করে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে মনোনিবেশ করবেন তিনি। লেখক: গণমাধ্যমকর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১০

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১১

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১২

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৩

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৪

গুরুতর আহত রাশমিকা

১৫

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৬

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৭

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৮

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৯

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

২০
error: Content is protected !!