বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কর্মী সমর্থকদের সম্মানে আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিল

 

ডেস্ক রিপোর্ট: দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এসময় কাজী আলাউদ্দীন বলেন, দলীয় গ্রুপিং ও ভেদাভেদ ভুলে ধানের শীষের সাথে থাকুন। বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে উন্নয়ন শুরু করেছে। এতে আমরা সকলে সহযোগিতা করবো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করেছে তাদের কোন ছাড় নাই। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাই বিএনপিতে হবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তুষার। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমীন, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানসহ আশাশুনি সদর ইউনিয়ন, কুল্যা, বুধহাটা, আনুলিয়া, শ্রীউলা, খাজরা, প্রতাপনগর, শোভনালী, কাদাকাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. বাকী বিল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!