বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলছে সাতক্ষীরা-ভেটখালী সড়কের কাজ, অন্যদিকে জায়গা দখল করে হচ্ছে মার্কেট তৈরি!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-ভেটখালী সড়কের কাজ শেষ না হতেই রাস্তার জায়গায় মার্কেট তৈরির অভিযোগ উঠেছে।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভেটখালী গ্রামের হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার, পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে এই মার্কেট নির্মাণ শুরু করেছেন।

জানা গেছে, হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান নির্মাণ পূর্বক ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করেন।

সাতক্ষীরা-ভেটখালী সড়ক নির্মাণের কাজ শুরু হলে দুই পাশের সরকারি জায়গার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমানে সড়কের কাজ চলছে। কিন্তু সড়কের কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে পূর্বের ন্যায় জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের হিড়িক পড়েছে।

এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন, আমরা যেটুকু কাজ করেছি, আর করব না। তবে বাস্তবে তার উল্টাে। প্রতিদিন চলছে দোকান ঘর নির্মাণের কাজ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, প্রতিদিন এমন ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১০

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১১

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১২

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৩

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৪

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৬

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৭

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৮

গুরুতর আহত রাশমিকা

১৯

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

২০
error: Content is protected !!