বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ মার্চ ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বার কাউন্সিলে তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বার কাউন্সিলে ২০২৫ সালের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।

বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২৪ সালে কোনো পরীক্ষা হয়নি। এতে অতিরিক্ত এক বছর অপেক্ষা করতে হয়েছে প্রার্থীদের। পরে ২০২৫ সালের ২৫ এপ্রিল এমসিকিউ, ২৮ জুন লিখিত এবং ৩০ নভেম্বর ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ভাইভা শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

তাদের অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে তারা আদালতে পূর্ণাঙ্গভাবে আইনচর্চা করতে পারছেন না। পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে তাদের।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতীতে ভাইভা পরীক্ষা শেষ হওয়ার এক-দুই দিনের মধ্যেই ফলাফল প্রকাশের নজির রয়েছে। সেখানে মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই প্রভাব ফেলছে না, আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষানবিশ আইনজীবীরা সম্মানের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে তারা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!