বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ মার্চ ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শংকা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী-সন্তান নিয়ে সাজানো ছোট্ট সংসারটি মুহূর্তেই পরিণত হয়েছে অশ্রুসিক্ত নীরবতায়। আর এই মৃত্যুর পর সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর ভবিষ্যৎ।

মৃত গৃহবধূ সুলতা সরদার (২৭) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে। তার বিয়ে হয়েছিল কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্যচাষী শশাঙ্ক সরদারের সঙ্গে। তাদের সংসারে ছিল দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন পরিবারের বরাতে জানান, ভোররাতে বাড়ির একটি কক্ষে সুলতার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সুলতার পিতা সুবল বৈদ্য অভিযোগ করেন, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায়শই ঝগড়া-বিবাদ হতো।

কালিগঞ্জ থানার ডিউটি অফিসার সুমিত কুমার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।

এদিকে, হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। প্রতিবেশী শিখা রাণী বলেন, রাতে যা-ই ঘটুক, সকালে এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক। পুলিশ যেন এভাবে গৃহবধূদের মারা যাওয়ার ঘটনাগুলোকে আত্মহত্যা বলে সবসময় চালিয়ে না দেয়।

স্থানীয় সমাজকর্মী আব্দুল করিম বলেন, একটি পরিবারে দাম্পত্য কলহ কতটা গভীর হলে তার পরিণতি এমন মর্মান্তিক হতে পারে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। আর সবার চোখ এখন পুলিশের যথাযথ তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১২

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৭

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৯

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

২০
error: Content is protected !!