বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৮ মার্চ ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘ বিধবাদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রার বাঘ বিধবাদের মুখে হাসি ফোটাতে দেওয়া হলো ঈদ উপহার। সামান্য এই সহযোগিতা পেয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন তারা।

রোববার কয়রার কপোতাক্ষ কলেজ চত্বরে উপজেলার ৭টি ইউনিয়নের ১৬৫ জন বাঘ বিধবার মাঝে আইএফএসডি নামের একটি সংগঠনের উদ্যোগে ও আইসিডির বাস্তবায়নে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজী। বিশেষ অতিথি ছিলেন আইএফএসডির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়, কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আইসিডির প্রতিষ্ঠাতা মোঃ আশিকুজ্জামান আশিক, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে বাঘ বিধবা হালিমা খাতুন নিজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য কোথাও বিয়ে না করে চায়ের দোকান করে ঘুরে দাড়ানোর সংগ্রামে লিপ্ত তিনি।

আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, সুন্দরবন নির্ভর জীবিকার কারণে অনেক জেলে, বাওয়ালী ও মৌয়াল বাঘের আক্রমণে প্রাণ হারান। তাদের পরিবার বিশেষ করে স্ত্রী ও সন্তানরা মানবেতর জীবনযাপন করেন। দীর্ঘদিন ধরে আমরা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদের এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি ।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগজী বলেন, সুন্দরবনসংলগ্ন অঞ্চলের অনেক পরিবার বাঘের আক্রমণে প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আমি কয়রা অঞ্চলের এই বাঘ বিধবা নারীদের নিয়ে কাজ করছি। এক সময় দেখেছি আমার বাড়ির আশপাশের অনেক নারীর স্বামী কর্মরত অবস্থায় বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি। ভবিষ্যতে তাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন, বাঘ বিধবা নারীরা আমাদের সমাজের একটি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাদের পক্ষ থেকে সরকারের কাছে নানা অভিযোগ ও সমস্যার কথা আসে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে থাকি।

অনুষ্ঠানে বাঘ বিধবাদের চাল, ডাল, তেল, সেমাই, চিনি, ছোলা, খেজুরসহ বিভিন্ন ঈদ সামগ্রীর প্যাকেজ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705