বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফের বিদায় সংবর্ধনা

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবন শেষে নতুন দায়িত্বে যোগদান উপলক্ষে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রের অডিটোরিয়ামে নবাগত কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ড. লতিফুল ইসলাম নিষ্ঠা, দক্ষতা ও গবেষণায় অবদানের মাধ্যমে ধাপে ধাপে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপকূলীয় অঞ্চলের মাছ ও কাঁকড়া চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
তার গবেষণালব্ধ ৫০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া এপিএ মূল্যায়নে টানা তিনবার প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি লোনাপানি কেন্দ্রকে জাতীয় পর্যায়ে অনন্য মর্যাদায় উন্নীত করেছেন।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তার কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও মানবিক দিক তুলে ধরে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

ড. লতিফুল ইসলামকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা শাখায় বদলি করা হয়েছে। ভবিষ্যতে তিনি আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হবেন বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে, একই অনুষ্ঠানে ড. আজহার আলীকে লোনাপানি কেন্দ্রের নতুন প্রধান হিসেবে স্বাগত জানানো হয়। এর আগে তিনি এ কেন্দ্রে কর্মরত ছিলেন এবং সর্বশেষ রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১০

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১১

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১২

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৪

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৬

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

২০
error: Content is protected !!