বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও নারী মুক্তির অগ্রদূত কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক জ্যোৎ¯œা দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সুফিয়া কামাল বেড়ে উঠেছেন কন্যা সন্তান হিসেবেই, নারী হিসেবে মুখোমুখি হয়েছেন সকল বৈষম্যের, পারিবারিক জীবনেও সহ্য করেছেন নানাবিধ বিচ্ছেদ বেদনা, কিন্তু তাই বলে মানুষ হিসেবে কখনোই ভুলে যাননি তার দায়বদ্ধতা। নেতৃত্ব দেয়ার জন্য বা সংগঠক হবার জন্য পিতৃতান্ত্রিক এই সমাজে ‘নারী’ পরিচয়কে প্রতিবন্ধক হিসেবে গ্রহণ করেননি বরং শক্তি হিসেবে প্রকাশ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাঁর শিক্ষা তাঁকে ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, স্বৈর ও সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার করেছিলো । নারীমুক্তি নিয়ে কাজ করার জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়েননি তিনি, কিন্তু কখনোই নারীর সমঅধিকার প্রশ্নে আপোষ করেননি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১০

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১১

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১২

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৪

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৬

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

২০
error: Content is protected !!