বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

 

ডেস্ক রিপোর্ট: নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ—এমনকি তার চলছে ফিফা বিশ্বকাপ। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা দুনিয়া। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাঠে দল না থাকলেও সমর্থনে ভাগ হয়ে গেছে দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় রঙিন চারপাশ।

এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও সরব। প্রিয় দল-খেলোয়াড় নিয়ে মন্তব্য করছেন, দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। তবে সবার থেকে একটু ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ—এমনকি তার স্বাভাবিক হাসিটিও।

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী
আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি
আর এই পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব—এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

স্কেচটি পোস্ট করার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সেইসঙ্গে ভক্ত-সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেতাকে। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার খ্যাতিমান অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।’ আবার কেউ তুলনা টেনেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে।’

অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। নিয়মিতই প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ইতোমধ্যে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়–সহ অনেকের প্রতিকৃতি তার ডিজিটাল তুলিতে ধরা পড়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১১

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৪

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

১৫

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

১৬

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৭ শিশুর

১৮

দুদলী বিএনপি অফিসে আগুন, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৯

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২০
error: Content is protected !!