বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭) শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এর হেড ড. মো মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার।

কর্মশালায় গবেষণা অগ্রগতি ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম সাজেদ রিয়ার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস।

বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. সাদিক তারেক আরাফাত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট প্রফেসর জাকিয়া সুলতানা, লেকচারার ড. সাদিয়া সালাম, হাবিবুর রহমান, ফাহাদ আল জোবায়ের, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ইকরামুল হক, সোয়েবুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার উপ পরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, এইচএম বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, চিংড়ি চাষী সহকারী অধ্যাপক আবু সাবাহ, আলমগীর সরদার, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন প্রমুখ।

কর্মশালায় ৬টি চলমান এবং ২টি নতুন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

কর্মশালায় মৎস্য অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিএফআরআই এর বিজ্ঞানী এবং এলাকার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১১

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৪

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

১৫

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

১৬

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৭ শিশুর

১৮

দুদলী বিএনপি অফিসে আগুন, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৯

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২০
error: Content is protected !!