বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

ডেস্ক রিপোর্ট: ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ঘোষণার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আংশিকভাবে শুরু হলেও এখনো পারস্য উপসাগরে আটকে আছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে থাকা ৩১ বাংলাদেশি নাবিক দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করলেও শনিবার পর্যন্ত অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সমঝোতার পর অন্তত ২৫টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করেছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, সমঝোতার পরও প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব জাহাজকে অনুমতি দিচ্ছে, কেবল তারাই হরমুজ অতিক্রম করতে পারছে। অনুমতির অপেক্ষায় রয়েছে বাংলার জয়যাত্রা।

দীর্ঘদিন ধরে আটকে থাকায় নাবিকদের মধ্যে মানসিক চাপ বাড়ছে। সংঘাত শুরুর পর থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, বিস্ফোরণের শব্দ এবং সামরিক তৎপরতার মধ্যেই সময় কাটিয়েছেন। নাবিকদের পরিবারও উদ্বেগে রয়েছে। সমঝোতার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করলেও এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরপরই ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা শুরু হলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি পারস্য উপসাগরে অবস্থান করতে বাধ্য হয়।

জাহাজটির কর্মকর্তারা জানান, যুদ্ধ শুরুর পর অন্তত তিনবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা হলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় প্রতিবারই ফিরে আসতে হয়েছে।

ফলে কবে নাগাদ জাহাজটি নিরাপদে হরমুজ অতিক্রম করে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করতে পারবে, তা এখনো অনিশ্চিত। পারস্য উপসাগরে নোঙর করা জাহাজটিতে থাকা ৩১ বাংলাদেশি নাবিক প্রতিদিন অপেক্ষা করছেন সেই অনুমতির জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১১

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৪

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

১৫

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

১৬

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৭ শিশুর

১৮

দুদলী বিএনপি অফিসে আগুন, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৯

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২০
error: Content is protected !!