বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

ডেস্ক রিপোট: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৪ উইকেটের হারার পর, দ্বিতীয় ম্যাচে ৭ রানে হেরেছে লাল-সবুজের দল। তবে উভয় ম্যাচেই ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে টান পড়ার কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ক্রিকেটার। এবার জানা গেল নতুন খবর। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও থাকা হচ্ছে না লিটনের। এই সময় বিশ্রামে থাকবেন তিনি। ফলে টেস্টে অমিতের হাসানের অভিষেক এখন সময়ের ব্যাপার।

লিটন এই টেস্ট ম্যাচে না থাকায় তার জায়গায় ডাক পেতে যাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তার। ক্যারিয়ারের একমাত্র টেস্টটা খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লিটন না থাকায় সেই ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর লিটন একাদশে ফেরায় দলের সঙ্গে থাকলেও টেস্ট খেলা হয়নি অঙ্কনের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডেতে খেলার কথা রয়েছে লিটনের। যদিও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য ইতমধ্যে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন। গল গ্যালান্টসের বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে অংশ নেবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১১

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৪

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

১৫

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

১৬

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৭ শিশুর

১৮

দুদলী বিএনপি অফিসে আগুন, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৯

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২০
error: Content is protected !!