বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে খুব শীঘ্রই ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বেনজীর আহমেদ সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার যে তথ্য চেয়েছিল, তা পরের দিনই পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।

আমরা পারসুয়েশনে থাকব।
তিনি জানান, ১২ তারিখে ইন্টারপোলের মাধ্যমে এনসিবির কাছে তথ্য আসে।

বিশ্বের সব ইন্টারপোল সদস্য দেশে এনসিবি ইউনিট রয়েছে। ফেডারেল পুলিশের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পরে আবুধাবি কর্তৃপক্ষ জানায়, রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি ই-মেইলের মাধ্যমে এনসিবিকে জানানো হয় এবং পরে জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে বিষয়টি জাতিকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করা হলেও পরদিনই সব কাগজপত্র পাঠানো হয়েছে। মামলার বিবরণীসহ প্রায় ১৪৪ পৃষ্ঠার নথি আরবিতে অনুবাদ করে প্রস্তুত করা হয় এবং রাত ৯টা পর্যন্ত কাজ চলে। তিনি নিজে সংসদে বসে সই করেন এবং একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় পরে তা কূটনৈতিক ব্যাগে করে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে এনসিবির জবাব পাওয়া গেছে কি না-এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ও শনিবার ছুটি থাকায় এখনো কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। আগামীকাল রোববার অফিস খুললে বিষয়টি যাচাই করা হবে।

বাংলাদেশ-ইউএই বন্দি বিনিময় চুক্তি আছে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি চুক্তির ওপর নির্ভর নয়; আন্তর্জাতিক আইন ও ইউএন চার্টার অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তিনি আরও বলেন, আমরা আশা করি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে দেশে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি সরকারের সমন্বিত তৎপরতার ফলে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতিসহ বিভিন্ন মামলায় বিদেশে পলাতক ছিলেন একসময়ের প্রতাপশালী এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

১০

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে: হাসান মাহমুদ

১১

প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন

১২

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

১৩

যে সব খাবার ও পানীয় হারাম

১৪

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

১৬

দেশের সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

১৮

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

১৯

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

২০
error: Content is protected !!