বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলবর্তী দুর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার দক্ষিণ বেদকাশী জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘের (জে জে এস) প্রস্তুতি প্রকল্পের আওতায় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়

জেজেএস এর প্রকল্প কর্মকর্তা অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বকর, বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর ইউমি ইয়াগিশিতা মাসুদা, শাপলা নীড়ের ডিআরআর ও এমসিই কো-অর্ডিনেটর মোঃ আনিসুজ্জামান, প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক, সহকারী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, সিপিপি টিম লিডার মশিউর রহমান মিলন, মনিটরিং অ্যান্ড ডকুমেন্ট অফিসার আবু জোবায়ের, প্রকল্পের নির্মাণ প্রকৌশলী এস এম সজল, সহকারী প্রকল্প কর্মকর্তা আবুল কালাম বাবলা, এপিও এস এমএ মজিদ, তৃপ্তি মন্ডল প্রমুখ।

পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড ফুটে ওঠে। গ্রামটির ০৭টি পরিবারের সদস্যরা তাদের প্রাণবন্ত অভিনয়শৈলী দ্বারা সিপিপির সংকেত প্রদানের পাশাপাশি সংকেত পতাকা উত্তোলনের সাথে পরিবারসমূহের করণীয়- ঘরের টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী প্রাণিকে নিরাপদ স্থানে রাখা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০