বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ মার্চ ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জামায়াতের গণইফতার ও এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের যৌথ উদ্যোগে গণইফতার মাহফিল ও সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে এবং কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের সংসদ সদস্য ও সংবর্ধিত ব্যক্তি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও বরকতের মাস। কোরআনের বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই মানুষ পরিপূর্ণ জীবন লাভ করতে পারে। তিনি সবাইকে কোরআনভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, ডাকসু বিজয় ’৭১ এর এজিএস ইমরান হোসেন প্রমুখ।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705