বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ মার্চ ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাব ইন্সপেক্টর এস আই মমতাজ বেগম, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন নাহার বিথী, গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!