বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ মার্চ ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে সাতক্ষীরা বন্ধুসভা

ডেস্ক রিপোর্ট: ঈদের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এই লক্ষ্যকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা।

বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার পৌর এলাকার ১০টি অসহায় পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন।

উপহার সামগ্রী বিতরণকালে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত উৎসবের সৌন্দর্য নিহিত।

সহসভাপতি রুহুল আমিন বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যদি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তা পূর্ণতা পায় না। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ অন্তত ঈদের দিনটিতে একটু আনন্দ ও স্বস্তি অনুভব করুক।

উপহার গ্রহণ করা একটি পরিবারের এক শিশুর চোখে-মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। ছোট্ট কণ্ঠে সে জানায়, ঈদের দিন তারা পরিবারের সবাই মিলে পোলাও-গোশত খেতে পারবে—এই ভাবনাতেই সে ভীষণ খুশি।

বন্ধুসভার সহসভাপতি রাহাতুল ইসলাম জানান, ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির প্রথম ধাপ হিসেবে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আরও দুটি ধাপে বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!