বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড তথা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকায় তাকে নিলাম দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা এই লেগির প্রতি অবশ্য আগ্রহ দেখায়নি হানড্রেডের কোনো দলই। থেকেছেন অবিক্রিত।

বরাবরই ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজকে ঘিরে বিশেষ চাহিদা নজরে আসে দলগুলোর। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফিজ ২০১৬ সালে আইপিএল দিয়ে বিদেশি লিগে নিজের যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

সবশেষ আইপিএলের নিলামে তাকে নিয়ে হয়েছে বেশ কাড়াকাড়ি। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা।

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর সরাসরি চুক্তিতে তিনি সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
আগামী ২১ জুলাই শুরু হবে হানড্রেডের ষষ্ঠ আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০