বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামেক হাসপাতালে আউট সোর্চিংয়ের জনবল নিয়োগে অর্থ কোটি টাকা বাণিজ্য!

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্চিংয়ের জনবল নিয়োগে অর্ধ কোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ, মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো: মোস্তাজুল ইসলাম টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিকট থেকে ৫৪ জন প্রার্থীর জন্য জনপ্রতি ১ লাখ টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার জন্য রেজুলেশন করে অনুমোদনের জন্য প্রেরণ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্চিংয়ে জনবল নিয়োগ জন্য দরপত্র আহবান করে প্রথম দফায় গত ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। দরপত্র দাখিলের শেষ তারিখ দেওয়া হয় ৩০ নভেম্বর ২০২৫ ইং। এতে চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান যথাক্রমে আরব সার্ভিস প্রাইভেট লিমিটেড, মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড, পিমা এ্যাসোসিয়েট লিমিটেড, টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড দরপত্র দাখিল করে। দাখিলকৃত দরপত্রের মধ্য থেকে টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নাম রেজুলেশন করে অনুমোদনের জন্য ডিজি অফিসে প্রেরণ করা হয়। কিন্তু উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এবং কাগজপত্রে ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে কাজ না দিয়ে পুনরায় দরপত্র আহবান করে বিজ্ঞাপন প্রকাশের জন্য মতামত দেওয়া হয়।

মতামতের ভিত্তিতে দরপত্র মূল্যায়নের কোন প্রকার ফলাফল প্রকাশ না করে ২য় দফায় একই জনবলের জন্য দরপত্র আহবান করে ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে দরপত্র দাখিলের শেষ তারিখে রাখা হয় ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং। এ দফায়ও ঐ চার টি ঠিকাদারী প্রতিষ্ঠান যথাক্রমে আরব সার্ভিস প্রাইভেট লিমিটেড, মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড, পিমা এ্যাসোসিয়েট লিমিটেড, টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড- সকলেই একই দর নির্ধারণ করে দরপত্র দাখিল করে। দাখিলকৃত সকল প্রতিষ্ঠান একই দর দাখিল করলেও কোন প্রকার লটারি ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো: মোস্তাজুল ইসলাম টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নিকট থেকে ৫৪ জন প্রার্থী জন্য ৫৪ লাখ টাকার বিনিময় কাজ পাইয়ে দেওয়ার জন্য রেজুলেশন করে আবারও অনুমোদনের জন্য ডিজি অফিসে প্রেরণ করেছেন বলে জানা গেছে।

দরপত্র দাখিলকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান আরব সার্ভিস প্রাইভেট লিমিটেডের মালিকের সাথে কথা বললে তিনি বলেন, যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হচ্ছে সে প্রতিষ্ঠানকে প্রথম দফায় বিভিন্ন অভিযোগে বাতিল করা হয়। তারপরও একই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে জনপ্রতি এক লাখ টাকার বিনিময়ে আবারও রেজুলেশন করে ডিজি অফিসে প্রেরণ করা হয়েছে। যেটি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো: মোস্তাজুল ইসলামের পরিবার খুলনায় টি ফোর এস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাড়িতে ভাড়া থাকে। সেই সূত্রে এ প্রতিষ্ঠানটির সাথে এ ধরনের লেনদেন করে বারবার কাজ দিচ্ছেন হিসাব রক্ষক মো: মোস্তাজুল ইসলাম। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করবেন বলেও তিনি জানান।

পিমা এ্যাসোসিয়েট লিমিটেডও একই ধরনের অভিযোগ করেছে।

ঘটনার পর থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো: মোস্তাজুল ইসলাম মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!