বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মার্চ ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই নায়িকা নিয়ে শাকিবের নতুন সিনেমা, মালয়েশিয়ায় শুরু শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়, এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে।

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার লক্ষ্যে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরো ইউনিট ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা।

উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূর এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে।

অন্যদিকে তানজিয়া জামান মিথিলা শুরুতে র‍্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন। সম্প্রতি তিনি বাংলাদেশের সিনেমায় নিয়মিত কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন। ‘রকস্টার’ ছবির মাধ্যমেই হয়তো পূরণ হতে যাচ্ছে সেই ইচ্ছা। সেটাও ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিবের নায়িকা হয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১০

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১১

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১২

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৩

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৪

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৫

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১৬

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১৭

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১৮

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৯

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

২০