বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মার্চ ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে কালিগঞ্জ থানায় ৩১ বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনার পর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সুশীলন, নিবেদিতা নারী সংগঠনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম খান। পরে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মইনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!