
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা জেলার উদ্যোগ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে কিশোর কণ্ঠের উপদেষ্টা ব্যারিস্টার আল মামুন রাসেল ও প্রভাষক ওমর ফারুক অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার চেয়ারম্যান জোবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম, নাহিদ হাসান, আবু বক্কর, আনিচুর রহমান, ফয়সাল হোসেন, নাজমুল হাসান, জাহিদ হাসান, মতিউর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৬১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
মন্তব্য করুন