বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশি রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট: প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান রাষ্ট্রদূত নিজেই।

পোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ‘নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট। প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, যা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পরবর্তীতে ড. মুহম্মদ ইউনূসর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল। ওই সময়কালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য কোনো বৈঠক হয়নি; বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান— দক্ষিণ এশিয়ার এই চার দেশ বিবিআইএন নামের একটি জোটের সদস্য। এই জোটের প্রধান উদ্দেশ্য হলো সদস্যরাষ্ট্রদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং ভারত মহাসাগরের নিরাপত্তাকে দৃঢ় করা।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!