বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ এপ্রিল ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এতিম শিশুদের মুখে উৎসবের রঙ ছড়িয়ে সাতক্ষীরায় যমুনা টিভির যুগপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট: এতিম শিশুদের মুখে উৎসবের রঙ ছড়িয়ে ও শ্রমজীবী মানুষের হাতে খাবার তুলে দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হলো যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি।

রোববার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে বসবাসরত এতিম শিশুদের নিয়ে কেক কেটে শুরু হয় দিনটির আয়োজন। শিশুদের উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সরকারি শিশু পরিবারের উপপরিচালক আয়েশা খাতুন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান প্রমুখ।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের পথচলার মূল শক্তি।

এসময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সাতক্ষীরা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রতিষ্ঠানের কলাকুশলীদের জন্য দোয়া করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুচ আলী।

এরপর ভালোবাসার এই আয়োজন ছড়িয়ে পড়ে শহরের পথে। দরিদ্র ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয় ফুড প্যাকেজ, তাদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!