
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে দুই জন আহত শ্রমিকের মধ্যে একজন মারা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থল বন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোহার সিট আনলোড করার সময় ক্রেনের দড়ি ছিড়ে শাহজাহান আলী (৫৬) ও সোহেল (৫২) মারাত্মক আহত হন। তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে শাহাজান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
শার্শা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহীম বলেন, বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুইজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন