বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ এপ্রিল ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টির অভিজাত ক্লাবে মোস্তাফিজ!

ডেস্ক রিপোর্ট: ডট বলের পর ডট, এই কাজটাই যেন মোস্তাফিজুর রহমানের সহজাত ব্যাপার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে থাকা মোস্তাফিজ কুড়ি ওভারের ক্রিকেটে তিন হাজার ডট বল দেওয়ার এক বিরল মাইলফলক স্পর্শ করেছেন।

সবশেষ ম্যাচে ২১টি ডট বল করেন মোস্তাফিজ। তাতেই ৩২৪ ইনিংস শেষে তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ।

টি-টোয়েন্টির ইতিহাসে পেসারদের মধ্যে এটি পঞ্চম সর্বোচ্চ।
ডট বলের তালিকায় এখনো শীর্ষে ডোয়াইন ব্রাভো; ৫৪৬ ইনিংসে তার ডট ৩৬৮১টি।

তার পরেই আছেন মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) ও সোহেল তানভীর (৩০৪৬)। এই তালিকার পেছনেই এখন চোখ রাখছেন মোস্তাফিজ।
সমসাময়িক বাঁহাতি পেসারদের মধ্যে মোহাম্মদ আমিরের সঙ্গে তার লড়াইটা আলাদা করে নজর কাড়ছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসার হওয়ার দৌড়ে আমিরের ৪১৮ উইকেটের খুব কাছেই আছেন মোস্তাফিজ, তার সংগ্রহ ৪১৬। তবে ইকোনমির দিক থেকে এবার পিএসএলে এগিয়ে বাংলাদেশি এই পেসার। আমির যেখানে ওভারপ্রতি দিচ্ছেন ৯.৭৮ রান, মোস্তাফিজ সেখানে আটকে রেখেছেন ৭.০৭-এ।

ডোয়াইন ব্রাভো এখন আর নিয়মিত খেলেন না, তবে আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর এখনো ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয়। তবুও বয়স, ফর্ম আর ধারাবাহিকতা সবমিলিয়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠার সুযোগটা সবচেয়ে বেশি মোস্তাফিজেরই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০