বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডট বলের রেকর্ডে এলিট ক্লাবে মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই ফরম্যাটে তার ডট বলের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী, মুস্তাফিজের ডট বল এখন ৩০০২টি।

এই অর্জনের মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারদের তালিকায় উঠে এসেছেন পঞ্চম স্থানে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে খেলতেই এলিট এই ক্লাবে জায়গা করে নিলেন বাঁহাতি এই পেসার।

মুস্তাফিজের ওপরে থাকা চারজনই বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, তার ডট বল ৩৬৮১টি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮)।

তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, তার ডট বল ৩২১৩টি। চতুর্থ স্থানে পাকিস্তানের সোহেল তানভীর, যিনি করেছেন ৩০৪৬টি ডট বল। ৩০০২ ডট বল নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুস্তাফিজ।

তালিকার শীর্ষে থাকা বেশ কয়েকজনই এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে, কেউ কেউ আর নিয়মিত খেলছেন না।

সে তুলনায় মুস্তাফিজ রয়েছেন ক্যারিয়ারের মধ্যগগণে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত সুযোগ পাওয়ায় সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল তার।
চলতি পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তার দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!