বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২ কোটি ৬৫ হাজারের গয়না, কোয়েলের সম্পত্তির পরিমাণ কত?

বিনোদন ডেস্ক: রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে দিন কয়েক আগেই শপথ নিয়েছেন কোয়েল মল্লিক। তার রাজনীতির ময়দানে আসা নিয়ে নানা জনের নানা মত।

জানেন তার সম্পত্তির পরিমাণ কত? তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানেই বা কত বড়লোক?
কোয়েলের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকেই প্রকাশ্যে এলো তার ও তার স্বামী নিসপাল সিং রানের বিপুল সম্পত্তির খতিয়ান। কোয়েল ও নিসপালের সঞ্চয়, গয়না থেকে শেয়ার বাজারের বিশাল বিনিয়োগ- সব মিলিয়ে এই তারকা দম্পতির সম্পত্তির পরিমাণ সত্যিই চমকে দেওয়ার মতো।

হলফনামা অনুযায়ী, কোয়েল মল্লিকের কাছে প্রায় ১১২৬.৭৩ গ্রাম (১ কেজিরও বেশি) সোনা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য আনুমানিক ২ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা।

সোনার পাশাপাশি তার শৌখিনতার পরিচয় পাওয়া যায় তার হাতের ঘড়িতেও। অভিনেত্রীর সংগ্রহে রয়েছে একটি বহুমূল্য রোলেক্স ঘড়ি, যার দাম ১৩ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা।
সোনাদানা ছাড়াও কোয়েলের বড় অংকের বিনিয়োগ রয়েছে শেয়ার বাজারে। কোটাক সিকিউরিটিজে তার শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা এবং আনন্দ রাঠিতে ১.১৪ কোটির বেশি। এছাড়া মিউচুয়াল ফান্ডে রয়েছে প্রায় ৭৪.৪৮ লাখ টাকা। কোটাক মহিন্দ্রা এবং ইন্ডিয়ান ব্যাংক মিলিয়ে তার জমা অর্থের পরিমাণ প্রায় ৩৬ লাখ টাকার বেশি।

সব মিলিয়ে কোয়েল মল্লিকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৮৯৭ টাকা। তবে হলফনামা অনুযায়ী, কোয়েলের নামে নিজস্ব কোনও গাড়ি বা জমি-বাড়ি নেই।

সম্পত্তির বিচারে কোয়েলকে টেক্কা দিয়েছেন তার স্বামী বিখ্যাত প্রযোজক নিসপাল সিং রানে। নিসপালের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৪২১ টাকা। তার সবচেয়ে বড় সম্পদ সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড-এর শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লাখ টাকা। নিসপালের কাছেও রয়েছে প্রায় ৮২১.৯২ গ্রাম সোনা, যার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

কোয়েলের নিজের গাড়ি না থাকলেও নিসপালের একটি হোন্ডা সিটি গাড়ি রয়েছে। এছাড়া নিসপালের নামে বরানগরে একটি জমি ও বাড়ি রয়েছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৮ লাখ টাকা। হলফনামা বলছে, কোয়েল বর্তমানে বালিগঞ্জের ফ্ল্যাটে থাকলেও সেটির মালিকানায় তার নাম নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১০

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১১

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১২

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৩

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৫

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৬

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৭

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৯

উত্তর বেদকাশীতে মধু মেলা

২০