বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব দুর্গাবাটির হুলায় নির্বিচারে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরের হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করতো, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতো এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, এসব গাছ বাঁধ রক্ষা করে। কিন্তু চরের গাছ কেটে সেখান থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যা কোনোভাবেই টেকসই হবে না। এভাবে গাছ কাটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য।

মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও’র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!