বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশাসনের অভিযানে বন্ধ হলো গাছ নিধন

oplus_2097154

 

শ্যামনগর প্রতিনিধি: ‘জাইকার প্রকল্পে বেড়িবাঁধ সংস্কার: ব্লক তৈরির নামে ৩ শতাধিক গাছ কেটে সাবাড়’ শিরোনামে দ্য এডিটরস এ সংবাদ প্রকাশের পর সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বুড়িগোয়ালিনী ইউনিয়নে খোলপেটুয়া নদীর চরের পূর্ব দুর্গাবাটি হুলা এলাকায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন গাছ কাটার মহোৎসব।

একই সঙ্গে মাটি কেটে বাঁধ দেওয়া অংশগুলো লেভেলিং করে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে সেখানে।

অভিযানকালে শ্যামনগর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

দ্য এডিটরস-এ প্রকাশিত ওই প্রতিবেদনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি হুলা এলাকায় বেড়িবাঁধ সংস্কার প্রকল্পের নামে গাছ কাটা ও চর ভরাটের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কেওড়া, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কেটে মাটিচাপা দেওয়া হচ্ছে এবং চরের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদটি প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় চরে চলমান গাছ কাটা ও ভরাট কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি যেসব স্থানে মাটি কেটে উঁচু করে বাঁধসদৃশ অবকাঠামো তৈরি করা হয়েছিল, সেসব জায়গা সমতল করে নদীর স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রশাসনের তদারকিতে বর্তমানে এস্কাভেটর (ভেকু) ব্যবহার করে ভরাটকৃত অংশ সরিয়ে ফেলা হচ্ছে। এতে করে চরের স্বাভাবিক জলপ্রবাহ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে চরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছিল। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

একাধিক বাসিন্দা বলেন, গণমাধ্যমের কারণেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন যদি পুরো চর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে পরিবেশ ও আমাদের জীবিকার জন্য ভালো হবে।

এদিকে, এ বিষয়ে ঘটনাস্থলে বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসীর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয়রা গাছ নিধন ও চর দখলের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাজ কর্পোরেশনের মালিক সবুজ খানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বক্তারা প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, যেখানে গাছ কাটা হয়েছে সেখানে দ্রুত পুনর্বনায়নের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন আর না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় পরিবেশকর্মী ও যুব ভিত্তিক সংগঠনের পরিচালক সিডিও’র পরিচালক গাজী আল ইমরান বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং উপকূলীয় এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!