বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামে জমি দখলে বাধা দেওয়ায় দীনেশ চন্দ্র মিস্ত্রী (৬৬) নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিলের এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে ৩-৪ জন ব্যক্তি লাঠি দিয়ে মারধর করছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাইপো সুব্রত কুমার মিস্ত্রী শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের যোগেশ মিস্ত্রী, নরেশ মিস্ত্রী, প্রভাষ মিস্ত্রী, সুরেশ চন্দ্র মিস্ত্রী ও রুহিত দাস মিস্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে দীনেশ মিস্ত্রীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৩ এপ্রিল দুপুরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দীনেশ মিস্ত্রীর বাড়িতে প্রবেশ করে বসতভিটার সীমানা ভাঙচুর করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে দীনেশ মিস্ত্রীকে গালিগালাজ করা হয় এবং পরে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী সুষমা মিস্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়। একই সাথে বাড়ির দুটি আমগাছ, একটি সবেদা ও একটি সজিনা গাছ কেটে ক্ষতিসাধন করে। এছাড়া ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দীনেশ চন্দ্র মিস্ত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং গভীর ক্ষত রয়েছে। সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগকারী সুব্রত কুমার মিস্ত্রী বলেন, শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার কাকাকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে নরেশ মিস্ত্রির মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!