বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের পানিয়াকে স্মার্ট ভিলেজ হিসাবে গড়ে তোলার ঘোষণা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামকে স্মার্ট ভিলেজ হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

শনিবার (১ জুলাই) বেলা ১১টায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পানিয়া জনকল্যাণ সমিতি ও পানিয়া আনসার ভিডিপি ক্লাব আয়োজিত স্মার্ট ভিলেজ গঠন পর্যালোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লের সভাপতিত্বে ও আনসার ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানিয়া গ্রামের কৃতি সন্তান ও বিজি প্রেস কর্মকর্তা নুর আহমেদ, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার আজিজী, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহমেদ, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ, পানিয়া জনকল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আশেক মেহেদী ও উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।

এ সময় পানিয়া গ্রামকে স্মার্ট ভিলেজ হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, স্মার্ট পানিয়া গ্রাম হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধি ও জ্ঞানভিত্তিক উদ্ভাবনী গ্রাম। স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, স্মার্ট কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফেকচারিং ও সাইবার সিকিউরিটি এই চারটি প্রযুক্তিতে আমাদের মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, আমাদের কার কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, তার একটি সুনির্দিষ্ট ক্যানভাস তৈরি করতে হবে এবং প্রত্যেকের কাজগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও হিউম্যানওয়ার তিনটি একসঙ্গে মিললেই বিজয়ী হওয়া সম্ভব। এর মধ্যে হিউম্যানওয়্যার তথা মানুষকেই আসল ভূমিকা পালন করতে হবে অন্যথায় সব প্রযুক্তি থাকা সত্ত্বেও তার যথোপযুক্ত ব্যবহার সম্ভব হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!