বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুরা ফাতিহায় রয়েছে প্রত্যেক রোগের শেফা

ইসলাম ডেস্ক: ফযিলত ও বৈশিষ্ট্য: সুরা আল-ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুরা। প্রথমত, এ সুরা দিয়েই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এ সুরা দিয়েই সর্বশ্রেষ্ঠ এবাদত নামায আরম্ভ হয়।

অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সুরারূপে এটিই প্রথম নাযিল হয়। সুরা ‘ইকরা’, ‘মুয্যাম্মিল’ ও সূরা ‘মুদ্দাসসিরে’র ক’টি আয়াত অবশ্য সুরা আল-ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে।

কিন্তু পূর্ণাঙ্গ সুরারূপে এর অবতরণই সর্বপ্রথম। যেসব সাহাবি (রা.) সূরা আল-ফাতিহা সর্বপ্রথম নাযিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধহয় এই যে, পরিপূর্ণ সুরারূপে এর আগে আর কোনও সুরা নাযিল হয়নি।
এজন্যই এ সুরার নাম ‘ফাতিহাতুল-কিতাব বা কোরআনের উপক্রমণিকা’।

সুরা-ফাতিহা এদিক দিয়ে সমগ্র কোরআনের সার-সংক্ষেপ।
এ সুরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্তাকারে বলে দেওয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সুরাগুলো প্রকারান্তরে সুরা ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা। কারণ, সমগ্র কোরআন প্রধানতঃ ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এ দু’টি মূলনীতিই এ সুরায় সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হয়েছে। তাফসিরে রূহুল মা’আনি ও রূহুল বয়ানে এর বিস্তারিত আলোচনা রয়েছে। তাই এ সুরাকে সহিহ হাদিসে ‘উম্মুল কোরআন’, ‘উম্মুল কিতাব’, ‘কোরানে আযিম’ বলেও অভিহিত করা হয়েছে। (কুরতুবি)
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন করবে তার জন্য এ মর্মে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে, সে যেন প্রথমে পূর্বঘোষিত যাবতীয় ধ্যান-ধারণা অন্তর থেকে দূরীভূত করে একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশে এ কিতাব তেলাওয়াত আরম্ভ করে এবং আল্লাহর কাছে এ প্রার্থনাও করে যে, তিনি যেন তাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন।

হযরত রাসুলে করিম (সা.) এরশাদ করেছেন, যার হাতে আমার জীবন-মরণ, আমি তার শপথ করে বলছি, সুরা আল-ফাতিহার দৃষ্টান্ত তওরাত, ইনজিল, যাবুর প্রভৃতি অন্য কোনও আসমানি কিতাবে তো নেই-ই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিযি আবু হোরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আরও বলেছেন যে, সুরায়ে ফাতিহা প্রত্যেক রোগের ওষুধবিশেষ।
হাদিস শরিফে সূরা আল-ফাতিহাকে সূরায়ে শেফাও বলা হয়েছে। (কুরতুবি)

বোখারি শরিফে হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) এরশাদ করেছেন, সমগ্র কোরআনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন (কুরতুবি)

{{তাফসিরে মাআরেফুল কোরআন
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী’ (রহ.)}}
সম্পাদনায়
মাওলানা সেলিম হোসাইন আজাদী
বিশিষ্ট মুফাস্সিরে কুরআন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দ শামুক সুন্দরবনে অবমুক্ত

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

অবশেষে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা, তারিখ চূড়ান্ত!

পশ্চিমবঙ্গে চলছে শেষ দফার ভোট, ময়দানে হেভিওয়েট প্রার্থীরা

সুরা ফাতিহায় রয়েছে প্রত্যেক রোগের শেফা

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

১০

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

১১

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

১৩

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

১৫

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১৬

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১৭

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১৮

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৯

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705