বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। তবে সিরিজ রক্ষার ম্যাচে আজ বুধবার কিউইরা হাল ছেড়ে দিতে নারাজ।। দুই দলের মাঠের এই লড়াইটা সেয়ানে সেয়ান হবে বলেই আশা করা যাচ্ছে। ছন্দে থাকা বাংলাদেশ দল চাইবে এই ম্যাচটা জিতে সিরিজ নিজেদের করে নিতে।

২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচের উইনিং একাদশ নিয়েই খেলবে টাইগাররা।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শক্তিমত্ত্বার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চার নম্বরে অবস্থান কিউইদের। তাদের রেটিং পয়েন্ট ২৪৮। এদিকে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে মোট ২১টি ম্যাচে। যেখানে ১৫টি হারের বিপরীতে ৫টিতে জিতেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

শক্তিমত্ত্বা কিংবা পরস্পর মুখোমুখিতে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু অভিজ্ঞতার বিষয় বিষয়ে বিবেচনা করলে এগিয়ে রয়েছে স্বাগতিকরাই। কেননা অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর যে সিনেমা

প্রবাসীর টাকা-স্বর্ণ নিয়ে দূর সম্পর্কের ভাতিজার সাথে পালালো স্ত্রী

কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দ শামুক সুন্দরবনে অবমুক্ত

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

অবশেষে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা, তারিখ চূড়ান্ত!

পশ্চিমবঙ্গে চলছে শেষ দফার ভোট, ময়দানে হেভিওয়েট প্রার্থীরা

সুরা ফাতিহায় রয়েছে প্রত্যেক রোগের শেফা

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

১০

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

১১

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

১২

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

১৩

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

১৫

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

১৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

১৭

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১৮

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১৯

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705