বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ মাসে নির্যাতনের শিকার ১০৩৪ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৩ মে) সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

তবে বিষয়টি শুধুমাত্র দিবস পালনে সীমাবদ্ধ না রেখে মুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণের পাশপাশি জাতীয় ও স্থানীয়সহ সব পর্যায়ের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

উদ্বেগের বিষয় এই যে, দেশের মুলধারার ১৬টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএস’র সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৬ সালের এপ্রিল অর্থাৎ ২০ মাসে সারাদেশে অন্তত ৫২৩টি ঘটনায় ১০৩৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন।

নির্যাতিত ১০৩৪ জনের মধ্যে অর্ন্তবর্তী সরকারের সময় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ৪৩৪টি ঘটনায় ৮৬২ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন। এর মধ্যে ৬ জন সাংবাদিককে হত্যা, আহত ৪০২, লাঞ্ছিত ৯৪ ও নানাভাবে ১০৫ জন সাংবাদিক হুমকির শিকার হয়েছেন।

এছাড়া ৪৯টি মামলায় ২২২ জনকে অভিযুক্ত ও ৩৩ জনকে আটক করা হয়েছে।
অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের অধীনে ৮৯টি ঘটনায় ১৭২ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছেন।

এর মধ্যে আহত ১০২, লাঞ্ছিত ২৩ ও নানাভাবে ২৭ জন সাংবাদিক হুমকীর শিকার হয়েছেন। এছাড়া ৬টি মামলায় ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, এসব ঘটনায় অন্তত ৫ জনকে আটক করা হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশে বর্তমান অবস্থান ১৫২তম। যা বাংলাদেশের মুক্ত গণমাধ্যম বা মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠা ও চর্চায় গভীরভাবে উদ্বেগের বিষয়।

এইচআরএসএস মনে করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার, আর্থিক নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশপাশি আইনি কাঠামো ও প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক প্রভাব মুক্ত করতে হবে। এছাড়া ডিজিটাল যুগে ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যমকে আরও সতর্ক অবস্থান ও অপরিহার্য ভূমিকা রাখতে হবে।

এছাড়া, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদশের অবস্থানের উন্নতিতে সরকারকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, আর্থিক নিরাপত্তায় সুনির্দিষ্ট কাঠামো বা পে-স্কেল প্রদান ও সাংবাদিকদের সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাচ্ছে এইচআরএসএস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!