বাংলাদেশ, রবিবার, ০৩ মে ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুশীলনের টাইগার পয়েন্ট গেস্ট হাউজের বৈদ্যুতিক লাইনের ফ্ল্যাক্সিবল আন্ডারগ্রাউন্ড ক্যাবল (তার) চুরির ঘটনায় মালামালসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে আটককৃতদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়।

গেস্ট হাউজের ম্যানেজার আব্দুল হাকিম জানান, গত ২ মে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে বিদ্যুৎ ফিরে এলে দেখা যায় গেস্ট হাউজের কোনো বৈদ্যুতিক ফ্যান বা বাতি কাজ করছে না। বিষয়টি ইলেক্ট্রিশিয়ান রজব আলীকে দিয়ে পরীক্ষা করালে জানা যায়, গেস্ট হাউজ থেকে জেনারেটর স্টেশন পর্যন্ত সংযুক্ত প্রায় ২০০ ফুট দীর্ঘ ফ্ল্যাক্সিবল আন্ডারগ্রাউন্ড ক্যাবল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার ওজন প্রায় ৬০ কেজি এবং আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

তিনি আরও জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানা যায়, একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে চোরাইকৃত ক্যাবল মুন্সিগঞ্জ থেকে শংকরকাটির দিকে নেওয়া হচ্ছে। পরে তিনি ও তার সহকর্মীরা মোটরসাইকেলে শ্রীফলকাটি কামাল মাস্টারের মোড়ে গিয়ে স্থানীয়দের সহায়তায় রাত আনুমানিক আড়াইটার দিকে ভ্যানগাড়িসহ চারজনকে আটক করেন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাটির বকুলতলা এলাকার ফারুক হোসেনের ছেলে রায়হান হোসেন (২২), কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে লিটন হোসেন (২৭), মমিন সরদারের ছেলে মারুফ হোসেন (২১) ও হাবিবুর রহমানের ছেলে আমিনুর হোসেন (২২)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাতক্ষীরায় ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

শ্যামনগরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০ মাসে নির্যাতনের শিকার ১০৩৪ সাংবাদিক

ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন

১০

কয়রায় দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সমন্বয় সভা

১১

এপ্রিলে রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

১২

শ্যামনগরে কৃত্রিম প্রজননকারীকে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৩

কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেল মধুকবির স্মৃতিবিজড়িত আড়াইশ’ বছরের বটবৃক্ষ

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

১৫

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন ডা. মাশরুর

১৭

বিনা বিচারে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয়: মতিউর রহমান চৌধুরী

১৮

মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না: ইইউ

১৯

সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705